ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৫, ১০:১১ দুপুর

স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ হচ্ছে না

স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ হচ্ছে না, ছবি: সংগৃহীত।

এবছর মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন,দেশ এখন আনন্দের মেজাজে নেই। সরকার দেশের অন্তর্বর্তী দায়িত্ব পালন করছে, একটা যুদ্ধ তৎপরতার মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে।

আজ রোববার (১৬ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা দিবস এবং ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে এ কথা বলেন তিনি। এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও কুচকাওয়াজ করা হয়নি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আরও পড়ুন

ঈদকে ঘিরে যেন কোনো শ্রমিক অসন্তোষ না হয় সে জন্য ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র সচিব। এছাড়া ঈদে গার্মেন্টস শ্রমিকদের ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে তৈরি পোশাকখাতের সংগঠনগুলো। এছাড়াও স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানিয়েছেন সচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা