ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৫, ০৩:১০ দুপুর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৯ এর ৫ ও ১৫ ধারায় ইট প্রস্তুত করার অপরাধে হরিপুরে এন আই বি ব্রিকস ও এম এ ব্রিকস নামে দুটি ইটভাটায় জেলা ভ্রাম্যমাণ আদালত পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হরিপুর সদর ইউনিয়নের নজরুল ইসলামের এন আই বি ব্রিকস ও  ভাতুরিয়া ইউনিয়নের মিজানুর রহমানের এমএ ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার বলেন, এ এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলোর বেশিরভাগেরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব অবৈধ ইটভাটা পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত করছিল।

আরও পড়ুন

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানাসহ সাতদিনের মধ্যে ভাটার সকল কর্যক্রম বন্ধ করে ভাটা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এসব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি