ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৫, ১০:২৩ দুপুর

৬০তম জন্মদিনে নতুন প্রেমিকাকে সামনে আনলেন আমির খান

৬০তম জন্মদিনে নতুন প্রেমিকাকে সামনে আনলেন আমির খান, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। ১৪ মার্চ ছিল এই অভিনেতার জন্মদিন। বিশেষ এ দিনকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতেই নতুন প্রেমিকাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা।দোল পূর্ণিমার উৎসব আর বসন্তকে উদযাপনের দিনেই নিজের জন্মদিন উদযাপন করছেন আমির। ৬০তম জন্মদিন উদযাপন করতে সাংবাদিকদের সঙ্গে কেক কাটেন অভিনেতা। কেক কাটার পরেই বিশেষ চমক হিসেবে পরিচয় করিয়ে দেন নতুন প্রেমিকার সঙ্গে।

শুক্রবার (১৪ মার্চ) সকালে বেঙ্গালুরুর বাসিন্দা প্রেমিকা গৌরি স্প্র্যাটকে প্রকাশ্যে এনে আমির বলেন, ২৫ বছর ধরে আমাদের জানাশোনা। তবে গত ১৮ মাস ধরে আমরা একসঙ্গে আছি। আমির আরও বলেন, এখন আমরা জীবনসঙ্গী। আমরা একে অপরের প্রতি খুবই আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। আমি জানি না, ৬০ বছর বয়সে বিয়ে আমার জন্য শোভা দেয় কি না। তবে আমি ভাগ্যবান, আমার সন্তানেরা এতে খুব খুশি। রাতের অন্ধকারে শাহরুখ ও সালমান খান বাড়িতে আসা প্রসঙ্গে আমির বলেন, গত বুধবার (১২ মার্চ) মুম্বাইয়ের বাড়িতে শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে গৌরির পরিচয় করিয়ে দিই। তাই ব্যস্ততার মাঝেও ওরা সময় করে আমার বাড়িতে আসে।

আরও পড়ুন

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গৌরি স্প্র্যাট আমির খানের প্রোডাকশন হাউজে কাজ করতেন। সেই থেকে তাদের জানাশোনা। প্রথমে আমির খানই গৌরিকে দেখে প্রেমে পড়েন। আমির জানান, গৌরির নজরে পড়তে প্রায়ই নিজের প্রোডাকশন অফিসে গিয়ে বসে থাকতেন। কাজ নিয়ে গৌরির সঙ্গে কথা বলতেন। সুযোগ পেলে গান গেয়েও শোনাতেন তাকে। জীবনসঙ্গী হিসেবে গৌরিকে বেছে নেয়ার আগে চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তকে প্রথমবার বিয়ে করেন আমির খান। তাদের সংসারে জুনাইদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। এ সম্পর্কে বিচ্ছেদ হলে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। আজাদ নামে তাদের এক সন্তান রয়েছে। ২০২১ সালে এ বিয়েও ভেঙে যায়। এরপর গৌরিকে আপন করে নেন আমির। তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এ অভিনেতার।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫