ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৫, ১০:০২ দুপুর

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) বেলা আড়াইটার দিকে রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, বিকট শব্দ হচ্ছিল। পরে এসে দেখি একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রী না থাকায় কেউ আহত হয়নি। পরে রেলওয়ের কর্মকার্তারা স্টেশন থেকে ছুটে আসে। 

আরও পড়ুন

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার শহিদুল আলম বলেন, এ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। দুই ট্রেনেই কোনো যাত্রী ছিল না। বাংলাবান্ধা ওয়াশপিট স্টেশনে ফিরছিল। আর ধূমকেতু ওয়াশপিট যাচ্ছিল। এসময় এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় তেমন কিছু বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে জানা যাবে আসলে কী ঘটনা ঘটেছিল। ঈশ্বরদীতে খবর দেওয়া হয়েছে, সেখান থেকে উদ্ধারকারী ট্রেন আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি