ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৫, ০৭:০৫ সকাল

বগুড়ায় আশ্রায়ন প্রকল্পের দুই শিশু ধর্ষণের শিকার

বগুড়ায় আশ্রায়ন প্রকল্পের দুই শিশু ধর্ষণের শিকার, ছবি: সংগৃহীত।

বগুড়া (কাহালু) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে আশ্রায়ন প্রকল্পের ৬ বছর বয়সী দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আশ্রয়ন প্রকল্পে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নুর ইসলাম নামে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মার্চ) শিশু দু’টি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহষ্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। 

কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাদের চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর