ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৫, ০৪:১৯ সকাল

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যগের দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল 

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যগের দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল 

নিউজ ডেস্ক:   নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ ও সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার নির্যাতনকারীদের অতিদ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে  এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভকারীরা বক্তব্য দেন।

এতে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রাসেল প্রমুখ।

আরও পড়ুন

বক্তারা বলেন, আছিয়ার মৃত্যুর পরে সাত দিনের মধ্যে বিচার কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। কিন্তু মৃত্যুর আগে কেনো এমন কার্যক্রম নেওয়া হলো না। এ ছাড়া সারা দেশে প্রতিনিয়তই ধর্ষণের ঘটনা বেড়েছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। তার দ্রুত পদত্যাগ দাবি করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা