ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৫, ০৪:০৭ সকাল

পুলিশের সাহসিকতায় ৩ ছিনতাইকারীকে আটক

পুলিশের সাহসিকতায় ৩ ছিনতাইকারীকে আটক

নিউজ ডেস্ক:  পুলিশের সাহসিকতায় ঢাকার ব্যস্ততম এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করছে পুলিশ। রাজধানীর তেজগাঁও থানার সাতরাস্তা ক্রসিংয়ে ধাওয়া করে তিন ছিনতাইকারীকে ধরেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ১ লাখ টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়।

শুক্রবার (১৪ মার্চ) সকাল পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীরা হলো—ওয়াসিম, সুমন ও সাগর।

সার্জেন্ট সোহরাব বলেন, শুক্রবার সকালে আমি, সার্জেন্ট বুলবুল এবং এএসআই ফারুক ডিউটি করছিলাম। এ সময় শাহাবুদ্দিন নামে এক ভুক্তভোগী ছিনতাইকারী বলে চিৎকার করছিলেন। পরে আমরা তিনজন ধাওয়া করে ছিনতাইকারী ওয়াসিম, সুমন ও সাগরকে আটক করি। পরে ভুক্তভোগী শাহাবুদ্দিনের দেওয়া তথ্যমতে ওয়াসিমের কোমর থেকে ১ লাখ টাকার একটি বান্ডিল উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগী শাহাবুদ্দিনকে ওই টাকা বুঝিয়ে দিই।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ভুক্তভোগী শাহাবুদ্দিন থানায় মসজিদের দেওয়া অনুদানের ১ লাখ টাকা তার পকেট থেকে নিয়ে দৌড় দেয় ছিনতাইকারীরা। পরে আমরা তিন ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করি।

ভুক্তভোগী শাহাবুদ্দিন বলেন, আমি বাস থেকে নামার সময় পকেট থেকে ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। পরে আমি বুঝতে পেরে চিৎকার শুরু করলে পুলিশের সার্জেন্টরা দৌড়ে তিন ছিনতাইকারীকে ধরে ফেলে। এ সময়ে মসজিদের দেওয়া অনুদানের ১ লাখ টাকা ওয়াসিম নামে ছিনতাইকারীর কোমর থেকে উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা