ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৫, ০৫:০৮ বিকাল

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন পথচারী নিহত

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন পথচারী নিহত। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ছোনকা এলাকায় রাস্তা পারাপারের সময় নাবিল হোটেলের প্রোডাকশন ম্যানেজার শাহজাদা খান (৫৫) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মৃত আবু তাহেরের ছেলে। আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ পাশে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ সাইটে শাহজাদা খান রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় আলু বোঝাই অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি চাকার নিচে পরে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন,  ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে  শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এঘটনায় শেরপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মোরতোজা নূর  বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি