ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৫, ০৫:০৩ বিকাল

ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:   ভোলায় বসতঘরের পিছনে পুকুরে গোসলে গিয়ে রাবেয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত‌্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

রাবেয়া ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের সলিমুদ্দিন ফরাজি বাড়ির মো. ইব্রাহীমের মেয়ে।

নিহতের খালু মো. আলী আকবর জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাবেয়া তাদের বসতঘরের পিছনে পুকুরের অন‌্য শিশুদের সঙ্গে গোসলে যায়। পরে তার সঙ্গে থাকা শিশুরা রাবেয়ার দাদিকে খবর দেয়। পরে পুকুরে নেমে সবাই রাবেয়াকে খুঁজতে থাকে। এ পর্যায়ে রাবেয়াকে পেয়ে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন


দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাবির  কর্মসূচি ঘোষণা 

জনগণকে দেয়া সরকারের পতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী 

ঢাকায় মোটরবাইকে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার

ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিসিবি থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন ক্রিকেটাররা

ইরানই যুদ্ধের শেষ নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়