ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৫, ১০:৫৮ দুপুর

দিনাজপুরের নবাবগঞ্জে পানিতে ডুবে আদিবাসীর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে পানিতে ডুবে আদিবাসীর মৃত্যু। প্রতীকী ছবি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে সুবাস মার্ডি (৪২) নামে এক আদিবাসীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পুটিমারা ইউনিয়নের টঙ্গী শ্যামপুর(পশ্চিমপাড়া) গ্রামে। সে ওই গ্রামের বাবুলালের বোনজামাই ও হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত সোম মার্ডির ছেলে।

বাবুলাল জানায়, বোনসহ জামাই সুবাস তার বাড়িতেই থাকতো। সে ছিল মৃগী রোগী। গত বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাইরে হাটতে যায়। এরপর সে আর বাড়ী ফিরে  নাই। আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে বাড়ির সামনে জনৈক লিয়াকত আলীর পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন

নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তদন্ত করে সব জেনে শুনে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা