ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৫, ০৪:৪৮ সকাল

১২ দিন পর্যন্ত গোসল ছাড়াই চলেছেন আমির খান

সংগৃহিত,১২ দিন পর্যন্ত গোসল ছাড়াই চলেছেন আমির খান

বিনোদন ডেস্ক : সদ্যই ৬০তম জন্মদিন উদ্‌যাপন করলেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। এ সময় তাকে নিয়ে অজানা অনেক কিছুই ভাগ করে নেন নায়ক। যেমন নায়ক জানালেন, গৌরী স্প্র্যাট নামের এক নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। সেখানেই নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দেন আমির।

তবে শুধু প্রেমিকার খবরই নয়, নিজের লাইফস্টাইল নিয়েও গোপন কথা জানা যায় নায়কের। তবে সেটি ফাঁস করেছিলেন তারই প্রাক্তন স্ত্রী কিরণ রাও।ল এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমির খান নাকি খুব প্রয়োজন হলে তবেই গোসল করতেন। 

অনেকেরই হয়ত মনে আছে আমির খানের ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুলাম’-এর কথা। তবে, কি জানেন ওই ছবিতে একটি লড়াইয়ের দৃশ্যে অভিনয় করেছিলেন আমির খান, আর সেই দৃশ্যের জন্য নাকি তিনি ১২ দিন ধরে গোসল করেননি।

আরও পড়ুন

জানা গেছে, গুলাম-এর ওই দৃশ্যটি বেশ দীর্ঘ ছিল। আর আমির বারবার মেকআপ পরিবর্তন করতে চাননি। তাই, দৃশ্যটির শুটিং শেষ না হওয়া পর্যন্ত তিনি গোসল না করেই ছিলেন। ওই দৃশ্যটি শুট করতে ১২ দিন সময় লেগেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ