ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০ পিএম

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল, ছবি: মো. রাহেনুর ইসলাম

স্টাফ রিপোর্টার : মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার পর সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী বগুড়ার ব্যানারে শহরের সাতমাথায় প্রথমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শিশু আছিয়া হত্যার বিচার দ্রুত সম্পূর্ণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে কবি নজরুল ইসলাম সড়ক হয়ে থানা মোড় ঘুরে আবারও সাতমাথায় এসে শেষ হয়। সাধারণ শিক্ষার্থীদের মিছিলের পর সাতমাথায় শিক্ষার্থীদের আরও একটি মিছিল এসে সমাবেশের আয়োজন করে। এই সমাবেশ থেকেও শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম

আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যা বলছেন কেপ ভার্দে কোচ