ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৩ মার্চ, ২০২৫, ০৪:৩৭ দুপুর

নড়াইলে আধিপত্যর জেরে যুবক খুন

নড়াইলে আধিপত্যর জেরে যুবক খুন

নিউজ ডেস্ক:   নড়াইলের কালিয়ায় জয়নগর ইউনিয়নের চর জয়নগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।


বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে  এ ঘটনা ঘটে। আকরাম শেখ চর জয়নগর গ্রামের হেকমত শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর জয়নগর গ্রামের আনসার জমাদ্দার পক্ষের সঙ্গে একই গ্রামের হেকমত শেখের পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন

বুধবার রাতে হেকমত শেখের ছেলে আকরাম শেখ স্থানীয় একটি দোকানে চা খেতে গেলে আনসার জমাদার পক্ষের ১৫-২০ জন তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ নিহত হয়েছেন। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গিওকারেসের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিল আর্সেনাল

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত: ডেপুটি প্রেস সচিব

১০ জনের টটেনহ্যামকে হারিয়ে ম্যানইউর টানা চার জয়

‘প্রেমিকের সহায়তায়’ মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রাখেন মা

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক