ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫, ০১:১৭ দুপুর

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুর নাহার বেগম নামে (৬৫) এক নারী নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার চর লরেন্স এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নাহার বেগম কমলনগর উপজেলার চরলরেন্স এলাকার সেলিম মিয়ার স্ত্রী। 

আরও পড়ুন

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে নুর নাহার বেগম অটোরিকশায় করে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। অটোরিকশাটি চর লরেন্স এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নুর নাহার বেগম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ট্রাক চালককে ধরতে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক