ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫, ০১:১৫ দুপুর

নতুন ৮ উপদেষ্টার শপথের প্রজ্ঞাপনটি ভুয়া

ছবি:হোসাইন আহমাদ,নতুন ৮ উপদেষ্টার শপথের প্রজ্ঞাপনটি ভুয়া

আগামী ২১ মার্চ নতুন আরও ৮ উপদেষ্টা শপথ নিচ্ছেন— সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শপথ নেওয়ার এ প্রজ্ঞাপনটি ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রেস সচিব শফিকুল আলম লেখেন, এটি ভুয়া এবং বানানো।

এদিন বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রজ্ঞাপনটি ভাইরাল হতে দেখা যায়। অনেককে ভুয়া প্রজ্ঞাপনটি শেয়ার দিতে দেখা যায়।

আরও পড়ুন

সেখানে লেখা ছিল, ২১ মার্চ শুক্রবার মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান, মো. জুলফিকার আজিজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক