ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৫, ১১:৫৪ দুপুর

পাবনার ফরিদপুরে দু’টি ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা

পাবনার ফরিদপুরে দু’টি ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা। প্রতীকী ছবি

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : ফরিদপুর উপজেলার ২টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটিতে ২ লাখ এবং আরেকটিতে ১ লাখ টাকা জরিমানা করে দশদিনের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বেড়হাউলিয়ায় মো. হাসেন আলীর ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

জানা যায়, নানা অনিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় হোসেন আলীকে ২ লাখ টাকা জরিমানা করেন এবং ১০ দিনের মধ্যে ভাটা বন্ধ করার নির্দেশ দেন। একইদিন সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ সোনাহারায় মো. কবির উদ্দিনের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নানা অনিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১ লাখ টাকা জরিমানা করেন এবং ১০ দিনের মধ্যে ভাটা বন্ধ করার নির্দেশ দেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ