ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৫, ১০:১১ দুপুর

পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় টুঙ্গিপাড়ার ছাত্রলীগ নেতা আটক

পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় টুঙ্গিপাড়ার ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক:   গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্ব পাড়ায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানিয়েছেন, ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন লিংকন। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন লিংকন। পুলিশ ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

তিনি আরো জানান, খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি লিংকন মোল্লা। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা আছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী