ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৫, ০৯:৫৭ সকাল

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামালা; আসামি ৮

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামালা; আসামি ৮

নিউজ ডেস্ক:  নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলা ঘটনায় মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ ৮ জনকে আসামি করা হয়েছে।


গতকাল সোমবার  বিকেলে নড়াইল সদর থানায় বিএনপি নেতা আহত বাবু মোল্যা বাদী হয়ে মামলাটি করেন। মঙ্গলবার (১১ মার্চ) সকালে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোবরা স্টান্ডে ইউনিয়ন বিএনপির অফিসে বসে মিটিং করছিলেন নেতাকর্মীরা। এসময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরিত হলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবু মোল্যা (৫৫), গোবরা গ্রামের আবুল হেসেন গাজীর ছেলে নিউটন গাজী (৩৯) ও একই গ্রামের সৈয়দ জাফর আলীর ছেলে সৈয়দ ওয়াজেদ আলী টিটু (৪২) আহত হন। আহতদের মধ্যে সৈয়দ ওয়াজেদ আলী টিটুর অবস্থা আশংখা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। 

আরও পড়ুন


নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম মঙ্গলবার (১১ মার্চ) সকালে বলেন, “বোমা হামলার ঘটনায় সোমবার বিকেলে মামলা হয়েছে। এতে সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে ৮ জনের নামসহ অজ্ঞাত আরো ৬-৭জনকে আসামি করা হয়েছে। আসামিরা কেউ এলাকায় না থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা