ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৫, ০৯:৫৬ সকাল

সিরাজগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতি

সিরাজগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতি। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে ইট ছুঁড়ে থামিয়ে ডাকাতি করা হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম জানান।

তিনি বলেন, মাইক্রোবাসটি কোনাবাড়ি এলাকায় পৌঁছালে সড়কে পাশে লুকিয়ে থাকা ডাকাতরা তাতে ঢিল ছুঁড়ে মাইক্রোবাসের গতিরোধ করে। পরে এরপর ৭-৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে তাদের কাছে থাকা ৭টি মোবাইল ও প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান