বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় বাবা-ছেলে মিলে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি ছেলে গোপাল চন্দ্র দাসকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার (১০ মার্চ) রাতে রাজশাহীর বাগমারা থানার হাসিনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় গোপালের বাবা তুলসি দাস পলাতক রয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করে র্যাব-১২ সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে বগুড়ার সদর উপজেলার ফুলবাড়ি মগলিশপুর এলাকায় এক স্কুলছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে গোপাল চন্দ্র দাস ও তার বাবা তুলসি চন্দ্র দাস ধর্ষণ করে। এ ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং গত ৪ মার্চ বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র্যাব-১২ ও র্যাব-৫-এর যৌথ অভিযানে গোপাল চন্দ্র দাসকে রাজশাহী থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774471188.jpg)