ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৫, ১১:৩৭ দুপুর

নিজের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নিজের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা প্রদীপ বণিককে গ্রেপ্তার

চট্টগ্রামে নিজ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৯ মার্চ) রাতে নগরীর কোতোয়ালী থানাধীন বলুয়ারদিঘির পাড় এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা একজন গার্মেন্টস শ্রমিক ও বাবা নাইট গার্ড। দিনের বেলা শিশুটির মা বাইরে থাকলেও বাবা বাসায় থাকতেন। এই সুযোগে অভিযুক্ত প্রদীপ বণিক শিশুটিকে নির্যাতন করে আসছিল। শিশুটি বিষয়টি তার মাকে জানালেও মা তা খুব বেশি আমলে নেননি। পরে, শিশুটির কান্নাকাটি দেখে মা তাকে একটি মোবাইল ফোন দিয়ে যান এবং বলেন, যদি এমন কিছু আবার হয় সে যেন ভিডিও করে রাখে। 

রোববারও একই ঘৃণ্য কাজ করার চেষ্টা করে প্রদীপ বণিক। এসময় মোবাইলে ভিডিও ধারণ করে শিশুটি। 

আরও পড়ুন

পরে, মা এসে ভিডিও দেখে জাতীয় জরুরি সহায়তা সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনা জানালে পুলিশ এসে প্রদীপকে আটক করে। শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়। 

এ বিষয়ে শিশুর মা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা