ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৫, ১০:৫৫ দুপুর

নাটোরের বাগাতিপাড়া সরকারি কলেজে ফরম ফিলাপের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়া সরকারি কলেজে ফরম ফিলাপের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন। প্রতীকী ছবি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় সরকারি কলেজে বোর্ডের নিয়ম নীতি উপেক্ষা করে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। যার ফলে গতকাল রোববার দুপুর ১২টার দিকে বাগাতিপাড়া সরকারি কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় দাঁড়িয়ে শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জামানের বিরুদ্ধে অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগও দাবি করেন।

শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে ৫ হাজার ৬৪০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য ৫ হাজার ৮০ টাকা নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ। যা অন্যান্য কলেজের তুলনায় অনেক বেশি।

আরও পড়ুন

তারা আরও জানান, আমাদের গ্রামের কলেজে এত টাকা দিয়ে ফরম পূরণ করা কোন ভাবেই সম্ভব না। ফরম পূরণের টাকা কমানোর জন্য অধ্যক্ষ স্যারের কাছে গেলে তিনি বলেন, টাকা কমানো সম্ভব না। এবিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জামান বলেন, নিয়ম মেনেই ফরম ফিলাপের ফি নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা