ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৫, ১০:৩৯ দুপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে চুরি

দিনাজপুরের ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে চুরি। প্রতীকী ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকা মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। গত শনিবার দিবাগত রাতে উপজেলার ডুগডুগীহাটে শফিক শপিং সেন্টারে এ চুরি সংঘটিত হয়।

দোকান মালিক শফিকুল ইসলাম শফিক জানান, আমি প্রতিদিনের ন্যায় কেনাবেচা শেষে দোকান তালাবদ্ধ করে বাড়িতে যাই। ঘটনার পরদিন রোববার সকাল সোয়া ৭টার দিকে দোকানে এসে দেখতে পাই চোর দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকার সার ও কীটনাশকের মালামাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি ঘোড়াঘাট থানায় অবগত করা হলে পুলিশ চুরি হয়ে যাওয়া দোকান পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে কথা হলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা