ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৫, ০৯:০৮ সকাল

ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নাটোরে ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের নারায়ণকান্দি এলাকার ভেদরার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, এলাকাবাসীর খবরে আজ সকালে শহরতলীর নারায়ণকান্দি এলাকার একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্ত এবং মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে জানা যাবে এই হত্যাকাণ্ডের রহস্য। ঘটনাস্থলের কার্যক্রম শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি