ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৫, ০৫:০৪ বিকাল

বগুড়ার ধুনটে যমুনার চরে খেসারি কলাই চাষে কম খরচে বেশি লাভ : কৃষক খুশি

বগুড়ার ধুনটে যমুনার চরে খেসারি কলাই চাষে কম খরচে বেশি লাভ : কৃষক খুশি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : চলতি মৌসুমে বগুড়ার ধুনটের যমুনা নদীর চরে খেসারি কলাই চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। এখন কাটা মাড়াই শেষে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কম খরচ ও অল্প পরিশ্রমে লাভ বেশি হওয়ায় দিন দিন খেসারি কলাই চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।

চরের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে চরের প্রায় শত বিঘা জমিতে খেসারি কলাই চাষ হয়েছে। বিঘা প্রতি খরচ হয়েছে মাত্র দেড় থেকে দুই হাজার টাকা। আর বিঘা প্রতি ফলন হচ্ছে ৫ থেকে ৬ মণ হারে। মাত্র দুই মাসের ব্যবধানে খরচ বাদ দিয়ে চাষিদের লাভ হচ্ছে বিঘা প্রতি ১২-১৪ হাজার টাকা।

এবার বৃষ্টি না হওয়ায় ফলন কিছুটা কম হয়েছে। তারপরও বাজারে দাম ভালো পাওয়ায় চরের অর্থনীতি বেশ চাঙ্গা। এতে কৃষক বেজায় খুশি। পাশাপাশি পবিত্র রমজানে খেসারি ডালের চাহিদা বেশি থাকায় এবং রমজানের আগে ফসল ঘরে তুলতে পাওয়ায় কৃষকদের চোখে- মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে।

আরও পড়ুন

ভান্ডারবাড়ির কৃষক শহিদুল ইসলাম, আব্দুল মজিদ, ভুতবাড়ির আজিবর, হবিবর, ছমের আলী ও পুকুরিয়ার আবু তালেব জানান, প্রতিকুল হাওয়া সত্তেও কলাইয়ের ফলন ভালো হয়েছে। কলাই চাষে তুলনামূলক পরিশ্রম কম এবং সার, সেচ ও কীটনাশক ব্যবহার করতে হয় না। স্বল্প খরচে এই ফসলের উৎপাদন ভালো। বিঘা প্রতি ৬-৭ মণ করে কলাইয়ের ফলন হয়েছে। বাজারে নতুন কলাই আসতে শুরু করেছে। বতর্মান বাজার একটু বেশি।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলাম বলেন, চরের পতিত জমিতে যৌথভাবে উৎপাদন করে এবার উদাহরণ সৃষ্টি করেছে অর্ধশত পরিবার। রমজানে অধিক মূল্যে ডাল বিক্রি করতে পারবে তারা। এতে পতিত জমিগুলোও ব্যবহার উপযোগী হবে এবং যথাযথ পদ্ধতিতে ডাল চাষের মাধ্যমে দেশের চাহিদা মেটানো সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫