ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৫, ০৫:০৩ বিকাল

বগুড়ার ধুনটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে প্রায় ৫০ হাজার শিশু

বগুড়ার ধুনটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে প্রায় ৫০ হাজার শিশু। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ৪৯ হাজার ৩শ’ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৩ হাজার ৩শ’ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশের মতো আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উপজেলার ১০টি ইউনিয়ন আর একটি পৌরসভায় ২৪১টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে।

আজ রোববার (৯ মার্চ) সকালে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদিরের সভাপতিত্বে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এডভোকেসি ও পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নুরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল করিম, মেডিকেল টেকনোলজিস্ট রুহুল আমীন, স্বাস্থ্য পরিদর্শক শরিফুল ইসলাম ও আব্দুল মোত্তালেব।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী