ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৫, ০২:১৭ দুপুর

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী ছেলে শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১১। গতকাল শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারেশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এর আগে, একই দিন দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।  

আরও পড়ুন

চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও তার মা তাজনাহার বেগমের সাথে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশু সন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ায়। ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত একজন অপরিচিত মহিলা (যার সাথে ৬/৭ বছরের একটি মেয়ে ছিল) জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটতে বলেন। জান্নাতুল ফেরদৌস সরল মনে তার শিশু সন্তানকে অপরিচিত মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ায়। টিকিট কাটা শেষে তিনি ওই নারীকেসহ তার শিশু সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে অবগত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার ইবতেদায়ী শাখায় উপবৃত্তি চালুর বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর : ব্রিফিং করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও অতিরিক্ত প্রেস সচিব রুমন

জয়পুরহাটে দুধ দিয়ে গোসল করে  জুয়া ছাড়ার শপথ যুবকের 

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

কসবায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু