ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৫, ০১:২৬ দুপুর

বগুড়ায় ভুয়া দারোগা গ্রেফতার, ঈদ বকশিশ এর নামে চাঁদাবাজি

বগুড়ায় ভুয়া দারোগা গ্রেফতার, ঈদ বকশিশ এর নামে চাঁদাবাজি। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে পুলিশের একজন ভুয়া এসআই (দারোগা)কে গ্রেফতার করা হয়েছে। ঈদ বকশিস এর নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে  পুলিশের এসআই এর র‌্যাংকব্যাজ লাগানো পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ভুয়া দারোগার নাম মো: জাকারিয়া সরকার (২৫)। সে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে। বগুড়া শহরের নারুলি ফাঁড়ির কর্মরত এসআই পরিচয় দিয়ে সে ঈদ বকশিস এর নামে চাঁদাবাজি করে আসছিল। শহরের নারুলি উত্তরপাড়ায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে এই অপকর্ম করে যাচ্ছিল।

নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক বলেন, গ্রেফতারকৃত জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজির জন্য সে বছর দুয়েক আগে বগুড়ায় আসে। এরপর সে শহরের নারুলি উত্তরপাড়ায় মতিয়ার রহমানের বাড়ি ভাড়া নিয়ে নিয়ে অপকর্ম শুরু করে। সে পুলিশ অপকর্ম করার জন্য রংপুর থেকে পুলিশের পোশাক সংগ্রহ করে। কিন্তু গাইবান্ধায় তার বাড়ির লোকজন জানতো পিডিবিতে চাকরি করে সে।

ইন্সপেক্টর নাজমুল আরো জানান, বগুড়ায় নারুলি পুলিশ ফাঁড়ির এক সাব ইন্সপেক্টর ঈদ বকশিস নেয়ার নামে চাঁদাবাজি করছে এমন খবর তার কাছে আসে। কিন্তু তিনি তাকে সনাক্ত করতে পারছিলেন না। এরমধ্যে একজন ব্যবসায়ী তার কাছে অভিেেযাগ করেন, পুলিশের পোশাক পরে তার ফাঁড়ির এসআই পরিচয় দিয়ে একজন তার কাছ থেকে ১৮শ’ টাকা জিনিস নিয়ে এসেছে।

আরও পড়ুন

এছাড়া আরেকজন ফুল বিক্রেতা এসে বলেন পুলিশ পরিচয়ধারী ওই ব্যক্তি তার কাছ থেকেও চাঁদা হিসাবে দেড় হাজার টাকার ফুল নিয়ে এসেছে। এরপর তিনি বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাকে জানান এবং তাকে সনাক্ত করতে কাজ শুরু করেন। এরপর তিনি ফাঁড়ির সব পুলিশ সদস্যকে একত্রিত করে বিষয়টি জানান। কিন্তু কেউ এই অপকর্মে জড়িত নন বলে জানান। কিন্তু এরমধ্যেই তিনি গোপন সূত্রে খবর পান যে ওই পুলিশের ভুয়া কর্মকর্তা নারুলি উত্তরপাড়ায় জনৈক মতিয়ার রহমানের বাড়িতে ভাড়া থাকেন।

এরপর গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং সেইসাথে তার কাছ থেকে পুলিশের পোশাক ও জুতা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ