ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৫, ০৪:৪৩ দুপুর

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ হবে রিয়া গোপের নামে

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ হবে রিয়া গোপের নামে, ছবি: সংগৃহীত।

ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করছে অন্তর্বর্তীকালীন সরকার । সেই ধারাবাহিকতায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে “রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স”।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম সই করা এক চিঠিতে রবিবার (৯ মার্চ) এই স্থাপনার নতুন নাম সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

গতবছরের জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে ছয় বছরের রিয়া গোপের। পাঁচ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে। তার স্মরণে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হলো।

উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পর ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। কদিন আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয় জাতীয় স্টেডিয়াম, ঢাকা। আজ আরও চারটি ক্রীড়া স্থাপনার নতুন নামকরণ হলো।

আরও পড়ুন

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশাপাশি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সকে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স হিসেবে নামকরণ করা হয়েছে।

এছাড়া রমনা টেনিস কমপ্লেক্স থেকে “শেখ জামাল” বাদ দিয়ে জাতীয় টেনিস কমপ্লেক্স করা হয়েছে আর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শেখ কামাল অডিটরিয়ামের নতুন নাম রাখা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেশি দুষ্টামি করছে যারা, তারা অতীতে বাংলাদেশকেই স্বীকার করেনি : ফখরুল

দুই বছরের আগে বাড়ানো যাবে না বাড়ি ভাড়া

অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না : ক্রীড়া উপদেষ্টা

আফগানিস্তানে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৭

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার পরিকল্পনায় যেসব প্রস্তুতি ম্যাচ

ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাচ্ছে ডেনমার্ক