ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৫, ০৯:২৮ সকাল

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত, ছবি: প্রতিকী।

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ রোববার (৯ মার্চ) বেলা পৌণে ২টার দিকে শহরের বেলাইল এলাকার নিরালা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সজল (৫০) ও তার স্ত্রী হোসনে আরা (৪৫)। সজল বগুড়া শহরের উত্তর কাটনারপাড়ার তোফাজ্জল হোসেন তোফার ছেলে।

জানা গেছে, হোসনে আরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স। বেলা ২টা থেকে তার ডিউটি থাকায় তিনি তার স্বামীর মোটরসাইকেলে করে হাসপাতালে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এই দম্পতিবাহী মোটরসাইকেলটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। 

 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান