ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৫, ০৯:০৭ সকাল

মুশফিকের অবসর নিয়ে যা বললেন ডোনাল্ড

মুশফিকের অবসর নিয়ে যা বললেন ডোনাল্ড, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফেসবুকে ঘোষণা দিয়ে ১৯ বছরের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন মুশফিকুর রহিম। তার আগে টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়েন তিনি। এর বেশকিছু দিন পর এমন খবর জেনেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। তার আরেকটা পরিচয়ও আছে-বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ ছিলেন তিনি। পেসারদের দায়িত্বে থাকলেও মুশফিককে কাছ থেকেই দেখেছেন ডোনাল্ড।

অবসরের পর ইনস্টাগ্রামে মুশফিকের বিষয়ে কাল রাতে তিনি লিখেছেন, ‘আমি আজ সকালেই জানতে পারলাম যে মুশফিক ওয়ানডে থেকে অবসর নিয়েছে। আমি বাংলাদেশ ক্রিকেটে যত দিন কাটিয়েছি, তার সঙ্গে আমার যতটুকু মেশা হয়েছে, উপভোগ করেছি। একজন দুর্দান্ত পেশাদার, যে খেলার সবগুলো বিষয় নিয়ে কঠোর পরিশ্রম করে। আমার জন্য ব্যাপারটা হলো আপনি অনুশীলনকে কতটা মূল্য দেন, মুশি এই জায়গায় চূড়ান্ত পেশাদার। যারা কাউকে অনুসরণ করতে চায়, তুমি তাদের জন্য দারুণ একজন। সামনে যা আছে, তার জন্য শুভকামনা রইল।’

আরও পড়ুন

বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি ২৭৪টি ম্যাচ খেলেছেন মুশফিক। ৩৬.৪২ গড়ে তামিম ইকবালের পর সর্বোচ্চ ৭ হাজার ৭৯৫ রান করেছেন মুশফিক। ৯ সেঞ্চুরি করেও আছেন তামিমের (১৪) পরই। এর আগে টি-টোয়েন্টিকেও বিদায় বলায় মুশফিককে এখন দেশের হয়ে খেলতে দেখা যাবে শুধু টেস্টে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি