ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৫, ০৮:২৭ সকাল

‘দেশে নারীদের প্রতি সহিংস আচরণ পারিবারিক-সামাজিক-রাষ্ট্রীয়ভাবেই’

‘দেশে নারীদের প্রতি সহিংস আচরণ পারিবারিক-সামাজিক-রাষ্ট্রীয়ভাবেই’, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : সাম্প্রতিককালে দেশে নারীদের ওপর যে অত্যাচার, নিপীড়ণ চলছে তা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। 

এই বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দেশে নারীদের প্রতি এত সহিংস আচরণ, এত অত্যাচার করা হয়, সেটা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবেই। নারীদের প্রতি এই হিংস্র আচরণ খুব ভয়াবহ ব্যাপার।’ একজন নারী হিসেবে এই দেশে আপনি কতটুকু নিরাপর বোধ করেন? এই প্রশ্নের উত্তরে রুনা খান বলেন, ‘আসলে সত্যি কথা বললে, কখনোই খুব বেশি নিরাপদ বোধ করি না। কয়েকদিন আগেই আমি কথা প্রসঙ্গে বলছিলাম, একটু রাত হলে এদেশে বাইরে বের হওয়ার জন্য একজন পুরুষের সঙ্গে অন্য কাওকে লাগে না, কিন্তু একজন নারীর বাইরে বেরোতে হলে সঙ্গে কাওকে না কাওকে প্রয়োজন। অন্য নারীরা নিরাপদ বোধ করেন কিনা জানি না, অন্তত আমি আমি নিজে নিরাপদ বোধ করিনা।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় প্রতিটি নারীর স্বনির্ভর হওয়া উচিত। অর্থনৈতিকভাবে কারও ওপর নির্ভর করা উচিত নয়। কিন্তু হ্যাঁ, নারীর অধিকার আদায়ের জন্য শুধু স্বনির্ভর হলেই হয় না। আপনি যখন রাস্তায় বের হবেন, তখন আপনি কতটা নিরাপদ, সেটাও গুরুত্বপূর্ণ। এখানে শুধু নারীদের সচেতন হয়ে লাভ নেই, সমাজের পুরষদেরও নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, নারীদের প্রতি সম্মান দেখাতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ