ঠাকুরগাঁওয়ের রোডবাজার এলাকায় চুরি করে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : সদর উপজেলার ঠাকুরগাঁও রোড বাজারের পার্শ্ববর্তী এলাকায় রতন বাসফোর (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে চুরি করে অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়। গত মঙ্গলবার রতনের বাড়িতে কেউ না থাকার সুবাধে উল্লেখিত ঘটনাটি ঘটে।
মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার রতন দিনাজপুরে তার আত্মীয়ের বিয়েতে সপরিবারে যায়। দুর্বৃত্তরা এই সুযোগ কাজে লাগিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং ১ ভরি স্বর্ণালঙ্কার ও বাড়ির বিভিন্ন সরঞ্জামসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতিসাধণ করে বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
আরও পড়ুনস্থানীয়রা মোবাইল ফোনে রতনকে খবর দিলে বাড়িতে ফিরে দেখে তার বাড়ি আগুনে জ্বলে পুড়ে গেছে। রতন ওই এলাকার নরেশ বাসফোরের ছেলে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774464140.jpg)
_medium_1774471188.jpg)