ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৫, ১১:৩৫ দুপুর

নওগাঁর ধামইরহাটে বোরো ধান বিনষ্টের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে বোরো ধান বিনষ্টের অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বোরো ধানে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে ধান নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির সুষ্ঠু সমাধান ও দোষীদের শাস্তির দাবিতে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের গাংরা মধ্যপাড়া গ্রামের মো.আব্দুল মজিদের স্ত্রী মুক্তা বানু তার বাবার কাছ থেকে ধামইরহাট পৌরসভার মালাহার বেলির মোড় নামক মাঠে প্রাপ্ত ৭৪ শতাংশজুড়ে বোরো ধান রোপণ করেন। গত বৃহস্পতিবার কোন এক সময় দুর্বৃত্তরা ওই জমির কিছু অংশে ক্ষতিকর আগাছা নাশক স্প্রে করে দেয়। এতে ধানগাছগুলো হলুদ হয়ে বিবর্ণ হয়ে যায়।

আরও পড়ুন

ভুক্তভোগী পরিবার তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণসহ দোষীদের শাস্তি দাবি করেন। ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক