ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৫, ১১:৩৪ দুপুর

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তর্তিপুর সেতু সংলগ্ন পাগলা নদীতে বাবার সাথে নিজেদের পোষা গরুকে গোসল করাতে নিয়ে গিয়ে মারুফ আলী (১১) নামে এক শিশুর ডুবে মৃত্যু হয়েছে। শিশুটি শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মাহিদুর রহমানের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

আজ শনিবার (৮ মার্চ) বেলা ১১ টার দিকে তর্তিপুর ব্রিজের পাশে পাগলা নদীতে এঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা