ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৫, ১১:২০ দুপুর

গাইবান্ধার পলাশবাড়ী মডেল মসজিদ উদ্বোধনের ২০ মাসেও চালু হয়নি নামাজ

গাইবান্ধার পলাশবাড়ী মডেল মসজিদ উদ্বোধনের ২০ মাসেও চালু হয়নি নামাজ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :  গাইবান্ধার পলাশবাড়ীতে ২০ মাস আগে উদ্বোধন হয় উপজেলার মডেল মসজিদটি। কিন্তু এতদিনেও নামাজসহ অন্যান্য কার্যক্রম চালু হয়নি। প্রশাসনের দাবি গণপূর্ত বিভাগের গাফিলতির জন্য সম্ভব হচ্ছে না নামাজ চালু করা। সহকারী কমিশনার মোঃ আল- ইয়াসা- রহমান তাপাদার বলেন- মসজিদের বেশ কিছু কাজ এখনও অসম্পূর্ণ আছে। সেগুলোর বিষয়ে গণপূর্ত বিভাগে জানানো হয়েছে। কিন্তু তারাই এ কাজে গড়িমসি করছে। যেহেতু কাজ অসম্পূর্ণ সেহেতু নামাজ চালু করা সম্ভব হচ্ছে না।

এর মধ্যে আবার আটকে আছে নিয়োগ প্রক্রিয়া। ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও গণপূর্ত বিভাগ মসজিদটি আমাদের কাছে হস্তান্তর না করায় নিয়ো টি আপাতত স্থগিত করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, এখনও বেশ কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে। রঙ করা এবং দরজা জানালারও কাজ বাকি রয়েছে। এসবসহ আরও বেশ কিছু কাজ অসম্পূর্ণ দেখতে পাওয়া যায়। মোটকথা এলোমেলো অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে গণপূর্ত বিভাগ, গাইবান্ধা, নির্বাহী প্রকৌশলী এস,এম রফিকুল হাসানের মুঠোফোন (০১৮৮২ ১১৫৩৩০) এ একাধিক বার ফোন করলেও তিনি তার মুঠোফোনটি রিসিভ করেননি। উল্লেখ্য, নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখে পলাশবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে (৩০-০৭-২৩ই) তারিখে। উদ্বোধনের ২০ মাস পার হলেও অবহেলায় পড়ে আছে পলাশবাড়ী উপজেলার মডেল মসজিদটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫