ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৫, ১১:১৩ দুপুর

রাজউকের নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম

রাজউকের নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ছবি: সংগৃহীত।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। সংস্থাটির সদস্য (পরিকল্পনা) হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা রিয়াজুল ইসলাম আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।শনিবার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন রিয়াজুল ইসলাম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে,  প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।এর আগে গত বছরের ২৬ অক্টোবর তাকে দুই বছর মেয়াদের জন্য সদস্য (পরিকল্পনা) শাখায় নিয়োগ দেয় সরকার। পাশাপাশি তিনি প্রকৌশলীদের সংগঠন আইইবির সভাপতির দায়িত্ব পালন করছেন। চুক্তিভিত্তিক নিয়োগের চার মাসের মাথায় তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা