ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৫, ০৪:৪৩ দুপুর

বগুড়ার ধুনটে গৃহবধূর আত্মহত্যা

বগুড়ার ধুনটে গৃহবধূর আত্মহত্যা। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে শ্যামলী খাতুন (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি তার পরিবারের। আজ শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলার মথুরাপুর গ্রামের আশ্রয়ণ পল্লীতে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্যামলী খাতুন মেহেদী হাসানের স্ত্রী এবং একই এলাকার গোবিন্দপুর গ্রামের সেলিম রেজার মেয়ে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উভয় পরিবারের সম্মতিতে মেহেদী হাসানের সাথে শ্যামলী খাতুনের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই শ্যামলী  নানা জটিল রোগে আক্রান্ত হয়। কিন্ত অনেক চিকিৎসা করেও শ্যামলীকে সুস্থ করা সম্ভব হয়নি। ঘটনার দিন সকালে শ্যামলী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে স্বামীর ঘরের ভেতর তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়ে এবং এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় শ্যামলীর মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ