ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৫, ০৪:২৬ দুপুর

বগুড়ায় ১শ’ গ্রাম হেরোইন ও ৪শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বগুড়ায় ১শ’ গ্রাম হেরোইন ও ৪শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল ১শ’ গ্রাম হেরোইন ও ৪শ’ পিস ইয়াবাসহ মোঃ আপেল (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের নয়মাইল এলাকায় মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি আপেল বগুড়ার সোনাতলার তেকানি চুকাইনগর এলাকার মৃত ছাদেক আলীর ছেলে।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে একটি অভিযানিক দল বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইর জামাল এলাকায় মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী আপেলের দেহ তল্লাশি করে ওই পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপ পরিচালক মো: রাজিউর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি আপেলের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা