মান্নার বায়োপিক নির্মাণ করতে চান স্ত্রী
বিনোদন ডেস্ক ঃ চিত্রনায়ক মান্নার জীবনকাহিনি নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা আছে তাঁর স্ত্রী শেলী মান্নার। মান্নার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু করতে চান তিনি।
শেলী বলেন, ‘অনেক দিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। ইতিমধ্যে একটা রাফ চিত্রনাট্য তৈরি করা হয়েছে। কিন্তু আমরা অপেক্ষা করছি আদালতের রায়ের জন্য। যেহেতু তাঁর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে, তাই শেষটা জানার অপেক্ষায় আছি। শেষটা জানা গেলেই সম্পূর্ণ হবে চিত্রনাট্য, তৈরি করতে পারব একটা কমপ্লিট সিনেমা।’
আরও পড়ুন১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা দিয়ে রুপালি জগতে আগমন হয় নায়ক মান্নার। ১৯৮৬ সালে বড় পর্দায় অভিনয় শুরু করা মান্নার একক নায়ক হয়ে উঠতে সময় লাগে প্রায় পাঁচ বছর। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না। এরপর শুধু এগিয়ে যাওয়ার পালা। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুরি মাত্র ৪৪ বছর বয়সে হৃদ্ধসঢ়;রোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না। তবে মান্নার মৃত্যুকে স্বাভাবিক মেনে নিতে পারেনি তাঁর পরিবার। মান্নার মৃত্যুতে চিকিৎসার অবহেলার অভিযোগ এনে ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়। মান্নার মৃত্যুর ১৬ বছর চলে গেলেও নিষ্পত্তি হয়নি মামলাটির। মান্নার জীবনের শেষ রহস্যটুকু তুলে ধরতেই অপেক্ষা করছেন শেলী মান্না।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








