ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৫, ০২:১০ দুপুর

রাশেদের কন্ঠে ‘তুমি প্রিয়তমা’

রাশেদ

অভি মঈনুদ্দীন ঃ ক্লোজআপ তারকা হিসেবেই খ্যাত রাশেদ। দেশে বিদেশে অসংখ্য স্টেজ শো’তে গান গেয়ে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। বিশেষত তার কন্ঠের ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গানটি এখনো শ্রোতা দর্শককে মুগ্ধ করে। তবে যে প্রত্যাশা নিয়ে রাশেদেও গানের ভুবনে যাত্রা শুরু হয়েছিলো সেই প্রত্যাশা তার পূরণ হয়নি। চট্টগ্রামের সন্তান রাশেদ খুউব সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। খুউব সাধারণভাবে চলতেও পছন্দ করেন তিনি।

আমাদের সঙ্গীতাঙ্গনে যারা রাশেদকে চিনেন জানে তারা অন্ততঃ এটা বলতে বাধ্য যে ‘রাশেদ ভালো মানুষ, ভালো মনের একজন মানুষ’। শিল্পী হিসেবে অনেক প্রাপ্তির চেয়ে মানুষ হিসেবে এই যে তার আশেপাশের মানুষজনের তাকে নিয়ে এমন ভাবনা, এটাই যেন তাকে পুলকিত করে বেশি। রাশেদ জীবনে আর কিছুই চান না। তবে কিছু ভালো গান করতে চান তিনি। ঠিক তেমনি একটি ভালো গান ‘তুমি প্রিয়তমা’। এই গানটি এরইমধ্যে বাংলাদেশ বেতারে প্রচারের জন্য রেকর্ড করা হয়েছে।

গানের কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী। সঙ্গীতায়োজন করেছেন ইবনে খালদুন রাজন। গানটি প্রসঙ্গে রাশেদ বলেন,‘ গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। অনেকদিন পর মনে হলো যে আমার মনের সাথে মিশে যাওয়া, মনে গেঁথে যাওয়া একটি গান গাইতে পেরেছি যা শ্রোতাদের মুগ্ধ করবে। গানের কথা ঠিক এমন তুমি অনিন্দিতা তুমি অপরুপা, তুমি সুন্দরীতমা, সুস্মিতা সুপ্রিয়া সুনন্দিতা, তুমি প্রিয়তমা। গানের কথা হাতে নিয়েই আমার মনটা ভরে গিয়েছিলো। রাজন ভাই মিউজিকও করেছেন দারুণ। সুন্দর কথার জন্য ধন্যবাদ মানিক ভাইকে, চমৎকার সুর করার জন্য ধন্যবাদ শামীম ভাইকে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’

আরও পড়ুন

এদিকে আজ রাশেদের জন্মদিন। জন্মদিন নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। পরিবারের সঙ্গেই রাজধানীর বাসাতে সময় কটাবে তার। এদিকে রোজা শুরু হবার আগে রাশেদ বেশকিছু স্টেজ শো’তে গান গেয়েছেন। পাশাপাশি কয়েকটি টিভি শোতেও অংশ নিয়েছেন। তার সর্বশেষ প্রকাশিত ইসলামিক গান হচ্ছে ‘তোমার সৃষ্টি’। গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। তিন কন্যা’র বাবা। তারা হচ্ছেন রাওজাত, সাবেরা ও ফালাখ। রাশেদের স্ত্রীর নাম সাইমুন। তবে রাশেদের এতো চমৎকার ভয়েজ প্লে-ব্যাকে কাজে লাগানো হচ্ছেনা, এই বিষয়টা খুব দুঃখজনকও বটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা