ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৫, ০১:১১ দুপুর

পাবনার সুজানগরে ১ কেজি করলার দামে ২ কেজি চাল

পাবনার সুজানগরে ১ কেজি করলার দামে ২ কেজি চাল

সুজানগর (পাবনা) প্রতিনিধি : চলতি রমজান মাসে পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত দামে করলা বিক্রি করা হচ্ছে। রমজান মাস শুরুর একদিন আগেও উপজেলার হাট-বাজারে প্রতিকেজি করলা ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করা হয়েছে। কিন্তু রমজান মাস উপলক্ষে অধিক মুনাফার আশায় এক শ্রেণির অসাধু সবজি ব্যবসায়ী সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কজি করলা ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি করছে।

অথচ উপজেলার হাট-বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। এ হিসাবে ১ কেজি করলার দামে ২ কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে। সুজানগর পৌর বাজারের চাল ব্যবসায়ী বিশু সাহা বলেন, বর্তমানে হাট-বাজারে চালের বাজার বেশ চড়া। কিন্তু তার পরও হাট-বাজারে চালের চেয়ে করলার দাম আরও চড়া। বর্তমান বাজার মূল্যে ২ কেজি চালের দামে ১ কেজি করলা পাওয়া যাচ্ছে।

উপজেলার মানিকদীর গ্রামের আব্দুল বাতেন বলেন, বর্তমানে চালের বাজার চড়া হলেও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। কিন্তু প্রতি কেজি করলার দাম ১০০ থেকে ১১০ টাকা হওয়ায় নিম্ন আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব হচ্ছেনা।

আরও পড়ুন

এমনকি করলার বর্তমান বাজারে সচ্ছল পরিবারের লোকজনও কিনতে হিমশিম খাচ্ছেন বলে ভুক্তভোগী ক্রেতারা জানান। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, কোন ব্যবসায়ী অধিক মুনাফার আশায় মাত্রাতিরিক্ত দামে করলা বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান