ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৫, ০৪:২০ দুপুর

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক,ছবি: সংগৃহীত

রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার (৬ মার্চ) মুঠোফোনে এ তথ্য জানান আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাকরায়েন সিদ্দিক।

তিনি জানান, আজ দুপুর সোয়া ২টার দিকে ব্যাংক থেকে টাকা তোলেন। এরপর আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান আরেফিন সিদ্দিক। তাৎক্ষণিক তাকে বারডেমে আনা হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।

আরও পড়ুন

ঢাবির সাবেক এ উপাচার্যকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয় বলে জানান আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাকরায়েন সিদ্দিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা