ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৫, ০৩:১৪ দুপুর

নারায়ণগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে সাংবাদিক সহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ঘন্টাব্যাপী সংঘর্ষে চলে। খবরপেয়ে সেনাবাহিনী ও পুলিশ ধাওয়া দিয়ে উপস্থিতিতে নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামে একটি গার্মেন্টসে বিএনপি নেতা রুহুল আমিন ঝুট নামাতে গেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও তাঁর লোকজন রুহুলকে বাঁধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে গুলিবর্ষণ সহ ব্যাপক সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়। এসময় ৬টি মোটরসাইকেল পুড়িয়ে ও কয়েকটি ভাংচুর করে এবং দোকানে আগুন দেয়।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত ও মোটরসাইকেলে আগুন দেয়। পরে সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি