ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৫, ১২:১৪ দুপুর

খুলনায় হরিণের মাংসসহ আটক ২

খুলনায় হরিণের মাংসসহ আটক ২

খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হুদুবুনিয়া গ্রামে ৮ কেজি হরিণের মাংসসহ ২ জনকে আটক করেছে পুলিশ।গতকাল বুধবার (৫ মার্চ) রাত আড়াইটার দিকে হুদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডলের বাড়ি থেকে এ মাংস উদ্ধার করা হয়।

আটকরা হলেন- হুদুবুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র প্রভাশ মন্ডল (৪৮) এবং অসিত কুমার সানার পুত্র দেবদাস সানা (২০)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ মার্চ) রাত আড়াইটার দিকে আমাদি পুলিশ ক্যাম্পের এসআই মনির হাওলাদার ও এএসআই মো. আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করে তারা।

আরও পড়ুন

আমাদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মনির হাওলাদার বলেন, আটকদের বিরুদ্ধে কয়রা থানায় বন আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে এবং উদ্ধার করা হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান