ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৫, ১১:৪৯ দুপুর

দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যা করে ৭ গরু চুরি

খামারের পাহারাদারকে হত্যা করে সাতটি গরু চুরি করে নিয়ে গেছে দুবৃত্তরা

নেত্রকোণার দুর্গাপুরের একটি খামারের পাহারাদারকে হত্যা করে সাতটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের খালেক আহমেদ শফিকের খামারে এ ঘটনা ঘটে।

নিহত পাহারাদার জয়নাল মিয়া (৬৫) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, “রাতে দুর্বৃত্তরা খামারে ঢুকে প্রথমে জয়নালের গলা ও মুখ গামছা দিয়ে বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা খামারের সাতটি গরু লুট করে নিয়ে যায়। সকালে বাঁশের সঙ্গে জয়নালের লাশ বাঁধা দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।”

আরও পড়ুন

বৃহস্পতিবার সকালে পুলিশ জয়নালের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।

তিনি বলেন, “ঘটনা তদন্তের পাশাপাশি দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ছাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা