ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৫, ১০:৩৭ দুপুর

মুশফিককে বিদায়ী শ্রদ্ধা বিসিবি’র

মুশফিককে বিদায়ী শ্রদ্ধা বিসিবি’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকুর রহিমের অবসরের ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য বিসিবি মুশফিককে জানায় গভীর শ্রদ্ধা। 

এক বিবৃতিতে বিসিবি মুশফিকের অসামান্য নিবেদন, পেশাদারিত্ব ও দৃঢ় মানসিকতার প্রশংসা করে জানায়, ‘বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের উন্নতিতে তার ভূমিকা অনস্বীকার্য। ব্যাট হাতে কিংবা উইকেটের পেছনে-সব জায়গাতেই তিনি ছিলেন নির্ভরতার প্রতীক।’ বিসিবি সভাপতি ফারুক আহমেদ মুশফিকের অবদান স্মরণ করে বলেন, ‘মুশফিকুর রহিমের অধ্যবসায়, প্রতিশ্রুতি ও লড়াকু মানসিকতা তরুণদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের গৌরবময় মুহূর্তগুলোর কথা বললে তার নাম বারবার উঠে আসবে।’ তিনি আরও বলেন, ‘১৯ বছর ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলা এক অসাধারণ কীর্তি। এটি তার ধারাবাহিকতা ও মানসিক শক্তিরই প্রমাণ। আমি নিশ্চিত, ক্রিকেটের জন্য মুশফিকের এখনও অনেক কিছু দেওয়ার আছে এবং আমরা আশা করি তিনি মাঠে ও মাঠের বাইরে আরও অনেক অবদান রাখবেন।’

আরও পড়ুন

ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার মুশফিক। দেশের হয়ে সর্বোচ্চ ২৭৪টি ওয়ানডে খেলে তিনি ৭,৭৯৫ রান করেছেন, যা তাকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বানিয়েছে। উইকেটকিপার হিসেবে ২৪৩টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিংসহ তিনিই দেশের ইতিহাসের সবচেয়ে সফল কিপার। এছাড়া, বাংলাদেশের হয়ে ৩৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি এবং পাঁচটি ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়া গুটিকয়েক ক্রিকেটারের মধ্যে তিনি অন্যতম। একটা অধ্যায় শেষ হলেও মুশফিকের ক্রিকেটযাত্রা এখানেই থেমে নেই। এখনও টেস্ট ক্রিকেটে তাকে দেখা যাবে বাংলাদেশের জার্সিতে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান