ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৫, ০৯:০৫ সকাল

শহিদের সঙ্গে বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন কারিনা

শহিদের সঙ্গে বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন কারিনা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি কারিনা-শহিদ কাপুর। একসাথে সিনেমা করার পর তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তা নিয়ে চর্চাও চলে বহুদিন কিন্তু সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।

তাদের সম্পর্ককে দুই পরিবারও এতে সম্মতি দিয়েছিলেন। অনুরাগীদের পছন্দের জুটি ছিলেন তারা। কিন্তু ভুল বোঝাবুঝির পর দু’জন দু’জনার দুটি পথ বেছে নেন। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণটা হয়তো আজও অনেকেরই অজানা। বিভিন্ন সময় কারিনাকে এ বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় ‘জাব উই মেট’-এর শুটিং চলাকালীনই কারিনা আর শহিদের বিচ্ছেদ ঘটে।

আরও পড়ুন

তাদের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়লেও এতদিন এর আসল কারণ রহস্যই ছিল। কেউই তখন বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম কিংবা ঘনিষ্ঠজনদের কাছেও মুখ খোলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা নিজেই জানালেন, কেন তাদের সম্পর্কের ইতি ঘটেছিল। কারিনার কথায়, শহিদ বন্ধুর মতো ভালো ছিলেন, তবে তার ইগো ছিল অনেক বেশি। আর সেটাই তাদের সম্পর্কে সমস্যা তৈরি করেছিল। সামান্য কথাতেই ঝগড়া হতো। আর ঝগড়া হলেই শহিদ কথা বলা বন্ধ করে দিতেন। রাতের পর রাত ফোনও করতেন না। তবে কারিনা এটাও স্বীকার করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে শহিদ অনেক বদলেছেন। এখন হয়তো আগের মতো ইগোটা আর নেই।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান