ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫, ০৪:৫৯ দুপুর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে ব্যবসায়ীর আত্মহত্যা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে ব্যবসায়ীর আত্মহত্যা। প্রতীকী ছবি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : মোবাইল ফোনের ভিডিও রেকর্ড চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের এক মিষ্টি ব্যবসায়ী। আত্মহত্যার আগে একটি চিরকুটও লিখে যান তিনি।

ওই ব্যবসায়ীর নাম সুরজিৎ মন্ডল। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধীনগড় ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের কচাকাটা বাসস্টান্ডে অর্পিতা সুইটস নামের একটি দোকান পরিচালনা করতেন। গত মঙ্গলবার রাতে নিজ দোকানের ভিতরে ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

আজ বুধবার (৫ মার্চ) সকালে দোকানের কর্মচারীরা মিষ্টি তৈরির ঘরের আড়ার সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠায়  কচাকাটা থানা পুলিশ। আত্মহত্যার সম্পূর্ণ প্রক্রিয়া তার চালু রাখা মোবাইল ফোনে ভিডিও ধারণ হয়। এর আগে আত্মহত্যা সংক্রান্ত একটি চিরকুটও লিখে যান তিনি। এসব বিষয় নিশ্চিত করেছেন, কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, সুরজিৎ দীর্ঘদিন থেকে স্থানীয় মিলন মিয়ার ঘর ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা করে আসছিলো। কয়েক মাস আগে ওই ঘর ছেড়ে দিয়ে পাশের একটি ঘর ভাড়া নিয়ে মিষ্টি তৈরির কারখানা বসান এবং সামনের রাস্তায় টেবিল চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি করতেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম জানান, আত্মহত্যাকারী ব্যবসায়ীর ভিডিও বার্তা ও সুসাইডাল নোট উদ্ধার করা হয়েছে। সুসাইডাল নোটে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় ভিডিও রেকর্ডটি দেখা সম্ভব হয়নি। তদন্ত শেষ হলে তার আত্মহত্যার কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি