ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫, ০৩:৪৪ দুপুর

ঈদের সাতপর্বের ধারাবাহিক ‘মধুমালা’য় লাবণ্য লিজা

লাবণ্য লিজা

অভি মঈনুদ্দীন ঃ আগামী ঈদে মাছরাঙ্গা টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে বৃন্দাবনের দাসের রচনায় ও সকাল আহমেদ’র পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মধুমালা’।

নাটকটির অন্যতম একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী লাবণ্য লিজা। সকাল আহমেদ’র নির্দেশনায় এই ধারাবাহিকে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত লাবণ্য লিজা।

লিজা বলেন,‘ অভিনয় আমার পেশা। এখন মনে প্রাণে অভিনয়কে ভালোবাসি। যে কারণে যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন চেষ্টা থাকে ভালোভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে। বলা যায় নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে একধরনের চ্যালেঞ্জই কাজ করে আমার মনে। মধুমালা সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকটিতে আমি আমার চরিত্রটি শতভাগই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভীষণ ভালোলাগবে।’

এই ধারাবাহিকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রাণ রায়। লাবণ্য লিজা জানান, সকাল আহমেদ’র পরিচালনায় ‘বিশ্বাস বনাম সরকার’ শিরোনামের আরো একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন যা শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। এছাড়াও লাবণ্য রিঝা অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন পরিচালিত ধারাবাহিক নাটক ‘পাগলা হাওয়া’, তাইফুর জাহান আশিকের ‘মাথা গরম ফ্যামিলি’, ‘ফাউল জামাই’, শামীম জামানের ‘সাদী মোবারক’। লাবণ্য লিজা, অভিনীত একমাত্র সিনেমা রয়েল খানের ‘গেম রিটার্ণ’।

আরও পড়ুন

এরমধ্যে লাবণ্য রিঝা ‘মায়ের গল্প’,‘ মায়ের বাড়ি’ মনির হোসেইন পরিচালিত এই সিক্যুয়াল নাটকগুলোতে অভিনয় করেও বেশ আলোচনায় এসেছেন। আগামী ঈদেও এই সিক্যুয়াল নাটকে দেখা যাবে বলে জানালেন তিনি। এছাড়াও সাম্প্রতিক সময়ে লিজা অভিনীত সালাহ উদ্দিন লাভলুর ‘লাল পিঁপড়া কালো পিঁপড়া’, বর্ণনাথের ‘বাবার আশ্রয়’, ‘বাবার কষ্ট’, ‘মায়ের ছেলে সন্তান’, ফজলুর রহমান চৌধুরীর ‘সোহাগের সংসার’ , ‘শালী আমার মনের মতো’ ইত্যাদি টেলিফিল্ম নাটকে অনবদ্য অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন।

লাবণ্য লিজা জানান, একজন সুঅভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়